বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় শাহজাহান ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ অবশেষে ফুলবাড়ী বাশির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন এমপি রেজওয়ানুল হক নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রে’প্তার সুন্দরগঞ্জে সাংবাদিকের গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ, টাকা-স্বর্ণালঙ্কার লুট দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য
অবশেষে ফুলবাড়ী বাশির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন এমপি রেজওয়ানুল হক

অবশেষে ফুলবাড়ী বাশির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন এমপি রেজওয়ানুল হক

দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণকাজের স্মৃতিফলক উদ্বোধন করে ফুলবাড়ী বাঁশির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক।


রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় ফুলবাড়ী যমুনা ব্রিজের পশ্চিম পাড়ে জেলা পরিষদ ডাকবাংলোসংলগ্ন স্থানে এ স্মৃতিফলক উদ্বোধন করা হয়।

ফুলবাড়ী পৌর শহরে একটি পার্কের অতীব প্রয়োজন ছিল,স্বাধীনতার পর থেকে কেউ এবিষয়ে উদ্যোগ গ্রহণ করেননি, অবশেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান এর উদ্যোগে পার্ক নির্মাণে সার্বিক সহযোগিতা করছেন সংসদ সদস্য এ জেড এম রেজ‌ওয়ানুল হক।
এটিকে ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এ. এস. এম. শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম এবং ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্যের নির্বাচনী সমন্বয়ক আলাউদ্দিন মাস্টার, সমন্বয়ক সাহাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্মৃতিফলক উদ্বোধনের পাশাপাশি নির্ধারিত স্থানে বৃক্ষরোপণ করা হয়।

এরপর শিবনগর ইউনিয়নে অসহায় রিকশাচালক খোকনের পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেন তিনি।
শেষে উপজেলা হল রুমে বিভিন্ন সংগঠনের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com