বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মরুভূমির হাত থেকে দেশকে রক্ষায় খাল খনন ও নদীভাঙন এলাকায় মানুষের পাশে থাকার উদ্যোগ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্কুল ফিডিংয়ের দুধ চুরি, ছাত্রদল নেতা বহিষ্কার দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার ভোটকেন্দ্র নিয়ে বিরোধ, সাদুল্লাপুরে দুই গ্রামের মুখোমুখি অবস্থান
ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী

ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী

মোহাম্মদ হোসাইন:; পবিত্র ওমরাহ পালন এবং সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে কক্সবাজারে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা নূর আহমদ আনোয়ারী।


সফরকালে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়সহ সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও স্থাপনা পরিদর্শন করেন। সফর শেষে কক্সবাজারে পৌঁছালে @বিমানবন্দরে তাকে স্বাগত জানান টেকনাফ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সরোয়ার কামাল সিকদার, উপজেলা অর্থ সম্পাদক ও হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ হোছাইন, সাবরাং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোছাইন বাপ্পিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সৌদি আরব সফর ও পবিত্র ওমরাহ পালন শেষে নিরাপদে দেশে ফেরায় অভিনন্দন জানান।

জানা যায়, মাওলানা নূর আহমদ আনোয়ারীর সৌদি আরব সফরের অন্যতম উদ্দেশ্য ছিল পবিত্র ওমরাহ পালন। পাশাপাশি তিনি সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয়, শিক্ষা ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। সফর শেষে দেশে ফিরে তিনি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানানো নেতাকর্মীরা তার সুস্থতা ও ভবিষ্যৎ কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com