মোঃ সাহাজুদ্দিন সরকার গাজীপুর :: গাজীপুরের মহানগরীর বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের আন্দোলনের আড়ালে , ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি। আজ বুধবার বিকেলে রাজবাড়ী রোডস্থ গাজীপুর মহানগর বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী সড়কে গিয়ে শেষ হয়।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিশাল বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, জয়নাল তালুকদার, শেখ ইমরান রেজা, মাহমুদুল হাসান মিরন এবং মইজ উদ্দিন তালুকদার সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ ।
Leave a Reply