বিজ্ঞাপন:
       
পঞ্চগড়ে বোমা সদৃশ লাল বস্তু ঘিরে রেখেছে পুলিশ, ঘটনাস্থলে আসেনি বোমা নিষ্ক্রিয়করণ দল

পঞ্চগড়ে বোমা সদৃশ লাল বস্তু ঘিরে রেখেছে পুলিশ, ঘটনাস্থলে আসেনি বোমা নিষ্ক্রিয়করণ দল

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি চেয়ারের ওপর পড়ে থাকা লাল রঙের টিফিন বক্স আকৃতির সন্দেহজনক বস্তু ঘিরে রেখেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন কার্যালয়ের কর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির চারপাশে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে।


জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের একটি চেয়ারের ওপর লাল টেপ দিয়ে মোড়ানো টিফিন বক্সের আকারের বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। বস্তুটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে বক্সের ভেতরে কী রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তবে বিকেল ৪টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি বোমা নিষ্ক্রিয়করণ দল। এ সময় পর্যন্ত সন্দেহজনক বস্তুটির চারপাশ ঘিরে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


এ বিষয়ে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, সকালে ফ্রন্ট ডেস্কে কর্মরতরা এসে বস্তুটি দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দলকেও খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবেন।

সন্দেহজনক বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা না করা পর্যন্ত সেটিকে বোমা বলে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com