বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রে’প্তার সুন্দরগঞ্জে সাংবাদিকের গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ, টাকা-স্বর্ণালঙ্কার লুট দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন

নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি (আনুমানিক সিএনজি চালক) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাঁকে ঢাকায় নেওয়ার প্রয়োজন হতে পারে।
​আজ রবিবার (০৪ অক্টোবর) সকালে এই ঘটনাটি জানাজানি হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাউরফতেপুর ইউনিয়ন এলাকায় কে বা কারা ওই ব্যক্তিকে মারধর করে রক্তাক্ত ও অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে ফায়ার সার্ভিস কর্মীদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। এরপর তাঁকে গুরুতর আহত অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর শারীরিক অবস্থা বেশ গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় স্থানান্তর করার প্রয়োজন হতে পারে। কিন্তু তাঁর কোনো পরিচয় বা স্বজনের সন্ধান না পাওয়ায় পরবর্তী করণীয় নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় বা তাঁর পরিবারের কোনো সন্ধান যদি কারো জানা থাকে, তবে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com