ডেস্ক রিপোর্ট :: বাবা-মায়ের সাথে পুজো দেখতে বেরিয়ে যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু ভাই-বোন নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। নিহত দুই শিশুর পিতা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে দুর্গাপূজা দেখতে বের হয়েছিলেন সাধন কুমার। পথে তাদের ভ্যানের সাথে একটি গরুবোঝাই নসিমনের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শোভন ও দিশার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
Leave a Reply