বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন নিয়ে গেলেন এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩টি আসনের ট্রেনের টিকিটসহ আটক, ৩ মাসের কারাদণ্ড রংপুরে নম্বর জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ সৈয়দপুরে ট্রান্সফরমার মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে নেসকো কর্মীর মৃত্যু কুমিল্লা দেবীদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট গাইবান্ধায় ৬ ঘন্টা ধরে পড়ে আছে বাবার মরদেহ, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ! নবীনগরে ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক—ভোগান্তিতে তিন ইউনিয়নের মানুষ স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রেপ্তার দিনে ভাসমান দোকান, রাতে অপরাধের অভিযোগ—মাওনা ফ্লাইওভারের নিচে উদ্বেগ
ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩টি আসনের ট্রেনের টিকিটসহ আটক, ৩ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩টি আসনের ট্রেনের টিকিটসহ আটক, ৩ মাসের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট ::ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট জালিয়াতির অভিযোগে মো. রিপন মিয়া ওরফে কালু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৮৩টি আসনের টিকিট উদ্ধার করা হয়।


পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত রিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার হারুন মিয়ার ছেলে। তাঁর কাছ থেকে ৮৩টি আসনের বিপরীতে ৪০টি টিকিট উদ্ধার করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।


টিকিটের নাম ও তারিখ পরিবর্তন করে একই টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একটি টিকিট ১০ থেকে ১২ জন যাত্রীর কাছে বিক্রি করার অভিযোগও উঠে এসেছে। এ ঘটনায় যাত্রীদের সঙ্গে প্রতারণার বিষয়টি সামনে এসেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।


অভিযানের সময় রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
রেলওয়ে স্টেশনে টিকিট জালিয়াতি ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com