ডেস্ক রিপোর্ট :: ,নীলফামারীর সৈয়দপুরে বিদুৎস্পৃষ্টে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) এক কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অকেটাবর) দুপুরে নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নিহত ব্যক্তির নাম হায়দার আলী (৪৭)। তিনি উপজেলা ওয়াপদা নতুনহাট এলাকার জোনাব আলীর ছেলে এবং নেসকোর সৈয়দপুর সরবরাহ ও বিতরণ কেন্দ্রের কর্ম সহযোগী (হেলপার) ছিলেন।
স্থানীয়রা জানান, বাসটার্মিনাল এলাকায় ইউনিক অটো রাইস মিলের সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের সংযোগ সমস্যা দেখা হয়। হায়দার আলী অফিসের নির্দেশে মেরামতের জন্য মিস্ত্রি রাশেদের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করতে যান। রাশেদ মইয়ের মাথায় উঠে কাজ করছিলেন। এসময় তাকে একটি যন্ত্র পৌঁছে দিতে একই মই বেয়ে ওঠেন হায়দার।
এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে রাস্তার ওপর পড়ে যান। এতে মাথায় প্রচণ্ড আঘাত পান হায়দার আলী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হায়দার আলীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নেসকো সৈয়দপুর শাখার নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম বলেন, হায়দার আলী ঠিকাদার কর্তৃক নিয়োজিত লাইন হেলপার ছিলেন। তিনি কর্মরত মিস্ত্রি রাশেদকে প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছে দিয়ে সহযোগিতা করছিলেন। এসময় মইয়ের মাঝখান থেকেই তিনি পড়ে যান। পড়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়
Leave a Reply