বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত তিন মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার প্লাস্টিকের বোতল দিলেই গাছের চারা দিচ্ছে ছাত্রদল রংপুরে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২ রাজশাহীতে জমি কিনে বিপাকে মালিকপক্ষ : চাঁদাবাজি, অপহরণ ও প্রশাসনিক জটিলতার অভিযোগ লালমনিরহাটে মাইন্ড ম্যারাথনে শিবরাম স্কুলের দাপট, বিজয়ী ১০ শিক্ষার্থী চোরাই বলে শিক্ষার্থীর আইফোন নিয়ে গেলেন এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩টি আসনের ট্রেনের টিকিটসহ আটক, ৩ মাসের কারাদণ্ড রংপুরে নম্বর জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ সৈয়দপুরে ট্রান্সফরমার মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে নেসকো কর্মীর মৃত্যু
প্লাস্টিকের বোতল দিলেই গাছের চারা দিচ্ছে ছাত্রদল

প্লাস্টিকের বোতল দিলেই গাছের চারা দিচ্ছে ছাত্রদল

ডেস্ক রিপোর্ট :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ব্যবহৃত তিনটি প্লাস্টিকের বোতল জমা দিলেই পাওয়া যাচ্ছে একটি গাছের চারা। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পবিপ্রবি শাখা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের বকুলতলায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় প্রতি তিনটি ব্যবহৃত প্লাস্টিকের বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের একটি করে ঘরে রাখার উপযোগী গাছের চারা দেওয়া হচ্ছে। প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও সঠিক ব্যবস্থাপনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।


ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের আহ্বান ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসা জরুরি। পবিপ্রবি ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকাকে প্লাস্টিক দূষণমুক্ত করা এবং ক্যাম্পাসে গাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই আমাদের এ পরিবেশবান্ধব উদ্যোগ। পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করছি। প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণের মাধ্যমে গ্রিন ক্যাম্পাস গড়ার এ পথচলা অব্যাহত থাকবে।’


ছাত্রদল নেতা আজিম হাসান দিপু বলেন, ‘প্রথাগত পরিচ্ছন্নতা অভিযানের পরিবর্তে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়িয়ে নিজেরাই ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ উদ্যোগে পরিচ্ছন্নতার বিনিময়ে শিক্ষার্থীরা ছোট্ট পুরস্কার পাবেন। কার্যক্রমটি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবগত আছেন এবং তিনি আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখার জন্য উৎসাহ দিয়েছেন।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com