বিজ্ঞাপন:
       
পঞ্চগড়ে লিজার বিরুদ্ধে মিথ্যা মামলা ও এআই দিয়ে ছবি তৈরি করে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে লিজার বিরুদ্ধে মিথ্যা মামলা ও এআই দিয়ে ছবি তৈরি করে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ের দক্ষিণ রাজনগরের বাসিন্দা লিজাকে মিথ্যা মামলায় হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু তদন্ত, অপপ্রচারকারীদের শনাক্তকরণ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী লিজা ও তাঁর পরিবার।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে পঞ্চগড় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিজা ও তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে কথিত ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে তাঁদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং পরিবারটি মানসিক ও সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছে।


সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, রুবি আক্তার, তাঁর স্বামী, তাঁর কথিত পরকীয়া সম্পর্কের সঙ্গী এবং আসাদ নামের এক আইনজীবীর সংশ্লিষ্টতায় তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে তাঁদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তাঁরা।

এ সময় ভুক্তভোগী লিজা ও তাঁর পরিবারের সদস্যরা এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চলমান হয়রানি বন্ধের দাবি জানান।


তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে। অভিযোগগুলোর সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com