বিজ্ঞাপন:
       
লালমনিরহাটে তুচ্ছ ঘটনায় সবজি বিক্রেতার বি’রুদ্ধে রেস্টুরেন্ট মালিককে ছু’রিকা’ঘাতের অভিযোগ

লালমনিরহাটে তুচ্ছ ঘটনায় সবজি বিক্রেতার বি’রুদ্ধে রেস্টুরেন্ট মালিককে ছু’রিকা’ঘাতের অভিযোগ

খাজা রাশেদ, লালমনিরহাট :: লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকার সেনা মৈত্রী কাঁচাবাজারে একটি লেবুকে কেন্দ্র করে, সৃষ্ট তুচ্ছ বিরোধের জেরে, আল-স্বাদ হোটেলের স্বত্বাধিকারী একেএম মোরশেদুল হক ফ্লাড ছু’রিকা’ঘাতে আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) রাতে বাজারের সবজি বিক্রেতা রবিউল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

অভিযুক্ত রবিউল ইসলাম লালমনিরহাটের বানভাসা এলাকার মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি লেবুকে কেন্দ্র করে ফ্লাট ও সবজি বিক্রেতা রবিউল ইসলামের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ছু’রিকাঘাতের ঘটনায় গড়ায়। এতে ফ্লাডের হাতে আ’ঘাত লাগে।


আহত ফ্লাট চিকিৎসা শেষে বর্তমানে বাসায় রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর রবিউল ইসলাম দোকান ছেড়ে পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com