বিজ্ঞাপন:
       
চরফ্যাশনকে আধুনিক জনপদে রূপান্তর করতে চাই: এমপি নুরুল ইসলাম নয়ন

চরফ্যাশনকে আধুনিক জনপদে রূপান্তর করতে চাই: এমপি নুরুল ইসলাম নয়ন

হাসান লিটন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :: ‎ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, “আপনারা হয়তো চরফ্যাশনে কোনো দৃশ্যমান উন্নয়ন দেখেননি, তবে আমরা বসে নেই, আমরা চেষ্টা করছি। আগামী দিনে চরফ্যাশনকে আধুনিক চরফ্যাশনে রূপান্তর করব।


‎
‎বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে চরফ্যাশন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রধান সড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, চরফ্যাশন ও মনপুরা এলাকার মানুষের সেবার মান আরও উন্নত করতে চাই। এলাকার রাস্তাঘাট আরও প্রশস্ত করতে চাই, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং মানুষের চলাচল সহজ ও নিরাপদ করার বিষয়ে গুরুত্ব দিচ্ছি। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে চরফ্যাশনকে একটি আধুনিক জনপদে রূপান্তর করা হবে।


‎
‎যুবদলের আন্দোলন-সংগ্রামের ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যুবদল মাঠে দাঁড়িয়ে ফ্যাসিবাদের মুখোমুখি হয়েছিল। তারা বলেছিল, ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা প্রথম থেকে শেষ পর্যন্ত রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁদের আন্দোলন-সংগ্রামের ভূমিকা তুলে ধরে তিনি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্যও উল্লেখ করেন।
‎
‎সমাবেশে চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্স মহাজনের সভাপতিত্বে এবং সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফিরোজ আব্দুল্লাহ, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ও সিনিয়র সহসভাপতি ফখরুল আলম ফেরদৌস।


‎
‎এ ছাড়া সমাবেশে চরফ্যাশন উপজেলার বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com