বিজ্ঞাপন:
       
মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট মহিউদ্দিন লিমন

মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট মহিউদ্দিন লিমন

মাহবুবুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটের মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট মহিউদ্দিন লিমন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।


দায়িত্ব গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে অ্যাডভোকেট মহিউদ্দিন লিমন জানান, মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয় তাঁর প্রাণের বিদ্যাপীঠ। প্রায় ৩১ বছর আগে এই বিদ্যালয় থেকেই এসএসসি পাস করেন তিনি। সেই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারাকে তিনি গর্ব ও সম্মানের বিষয় হিসেবে দেখছেন।

এ দায়িত্ব পাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, নিজের শিক্ষাগুরু ও রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


অ্যাডভোকেট মহিউদ্দিন লিমন বলেন, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য উপযোগী ক্যাম্পাস তৈরি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাবেন।

তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয় শিক্ষার মান ও পরিবেশের দিক থেকে আরও এগিয়ে যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com