হাসান লিটন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের অপার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত পর্যটনশিল্প গড়ে তোলার লক্ষ্যে ভোলা ট্যুরিজম অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টার উপজেলা বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের আনন্দে বাজারে সভাটি অনুষ্ঠিত হয়।
এময় সংগঠনটির সভাপতি আরিফুর রহমান জুয়েল সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসানুল ইসলাম রাকিব ফরাজী সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢালচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন মাতব্বর, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহে আলম ফরাজী, যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মুক্তার ফরাজী এবং বিএনপি নেতা জসিম পাটোয়ারী ও জাকির পাটোয়ারী সহ প্রমুখ।

সভায় ঢালচরের পর্যটনশিল্পের টেকসই বিকাশে পরিকল্পিত পর্যটনশিল্প গড়ে তোলা, ম্যানগ্রোভ ফরেস্ট রক্ষা, ইকো-ট্যুরিজমের প্রসার এবং কমিউনিটি ট্যুরিজম বৃদ্ধিকরণ এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে প্রতিপাদ্য হিসেবে তুলে ধরা হয়।
আলোচনায় প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টি, স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন কার্যক্রমে সম্পৃক্ত করা এবং পর্যটনের সুফল স্থানীয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
Leave a Reply