লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহসভাপতি নারায়ণ চন্দ্র রায়কে দ্বিতীয়বারের মতো গ্রে/প্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রে/প্তার করে সদর থানা পুলিশ।
নারায়ণ চন্দ্র রায় রাজপুর ইউনিয়নের মতিলাল চন্দ্র রায়ের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের লালমনিরহাট সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত।

এর আগে ২০২৫ সালের ১২ নভেম্বর সন্ধ্যায় রাজপুর ইউনিয়নে তাঁর বাবার কীটনাশকের দোকান থেকে তাঁকে গ্রে/প্তার করেছিল পুলিশ। এবার একই ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে দ্বিতীয়বারের মতো গ্রে/প্তার করা হলো।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গ্রে/প্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাঁকে গ্রে/প্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
Leave a Reply