বিজ্ঞাপন:
       
রোজার আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব

রোজার আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব

ডেস্ক রিপোর্ট :: আন্তর্জাতিক বাজারদর ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে রমজানের আগেই ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক ছাড়ের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২৬ অক্টোবর) নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত একটি বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের কাছে ব্যবসায়ীরা এসব প্রস্তাব তুলে ধরেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে খেজুর আমদানিতে শুল্ক ছাড়ের বিষয়টি নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।

বর্তমানে আমদানিকারকদের হিসাব অনুযায়ী, খেজুর আমদানিতে প্রায় ৫৫ শতাংশ শুল্ক ও কর পরিশোধ করতে হয়।

উচ্চ শুল্কায়নমূল্যের কারণে আমদানি ব্যয় বৃদ্ধির পাশাপাশি ফলটির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে বৈঠকে উল্লেখ করেন আমদানিকারকরা। দ্রুত শুল্কছাড় কার্যকরের বিষয়েও বৈঠকে আলোচনা হয় এবং এ-সংক্রান্ত অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।


এ সময় বাণিজ্যমন্ত্রী খেজুরের জাত, মান ও দামের পার্থক্য বিবেচনা করে একটি স্বচ্ছ ও যৌক্তিক শুল্ক কাঠামো নির্ধারণের আহ্বান জানান। তিনি বলেন, মিসর, সৌদি আরব, ইরাক ও আলজেরিয়াসহ প্রায় এক ডজন দেশ থেকে বিভিন্ন মানের খেজুর আমদানি করা হয়।

ফলে সব ধরনের খেজুরের ক্ষেত্রে একই শুল্কায়নমূল্য নির্ধারণ করা হলে তা জটিলতা তৈরি করতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com