বিজ্ঞাপন:
       
হাসপাতালের জরুরি বিভাগে স্বেচ্ছাসেবকদল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

হাসপাতালের জরুরি বিভাগে স্বেচ্ছাসেবকদল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

ডেস্ক রিপোর্ট :: লক্ষ্মীপুরে সদর হাসপাতালের জরুরি বিভাগের মধ্যে স্থানীয় সেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেন নিরবকে পিটিয়ে রক্তাক্ত করলেন ছাত্রদল নেতা শাহেদ।

রোববার (২৫ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মধ্যে জুয়েলকে চেয়ার এবং কিল ঘুষি লাথি দিয়ে রক্তাক্ত করে শাহেদ ও তার অনুসারীরা। ইতোমধ্যে হামলা ও মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জুয়েল হোসেন নিরব লক্ষ্মীপুর পৌর ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি এবং শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজ ২য় বর্ষ ছাত্রদলের সভাপতি এবং পৌর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী।

স্থানীয় ও ‎দলীয় সূত্রে জানা যায়, এর আগে শাহেদ ও জুয়েলদের মধ্যে মোবাইল কেনবেচা নিয়ে মারামারি হয়। সেই ঘটনার রেশ ধরে সদর হাসপাতাল প্রাঙ্গণে জুয়েলকে শাহেদ মারধর শুরু করে। পরে মারধর থেকে রক্ষা পেতে জুয়েল সদর হাসপাতালের ভেতরে গেলে, সেখানে গিয়ে তাকে মারধর করে শাহেদ।

এ বিষয়ে জানতে চাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেন নিরব ছাত্রদল নেতা শাহেদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। এতে তাদের ঘটনার প্রেক্ষিতে তাদের বক্তব্য নিরপেক্ষভাবে জানা সম্ভব হয়নি।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি। ছাত্রদল নেতা সাহেদকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’

‎লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল বলেন, হাসপাতালে হামলার বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় হামলার চিত্র সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অবহিত করা হয়েছে।


লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। হাসপাতালের ভেতরে কোনো ধরনের সংঘর্ষ বা মারামারির ঘটনা ঘটলে কিংবা এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com