মাহবুবুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: শিক্ষার্থীদের কার্যকর সাক্ষরতা বৃদ্ধি, ব্যবহারিক কর্মদক্ষতা অর্জন এবং কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে লালমনিরহাটে কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, লালমনিরহাটের সহকারী পরিচালক মো. তাজুল ইসলাম মন্ডল। এতে সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ সৈয়দ মাসুম রাব্বানী।
প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য হলো অংশগ্রহণকারীদের মৌলিক সাক্ষরতা ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি বাস্তব জীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা, যাতে তাঁরা আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ গ্রহণে সক্ষম হন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক টিটিসির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বিদেশগামী কর্মীদের প্রাক্-বহির্গমন প্রশিক্ষণ (পিডিও) কার্যক্রমের প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
Leave a Reply