বিজ্ঞাপন:
       
রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

ডেস্ক রিপোর্ট :: রংপুর নগরীতে বেওয়ারিস কুকুরের কামড়ে নারী, শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।


জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের চাঁদকুঠি, তেলীটারী, সৎবাজার এলাকা, আঠারোদোন ও বধুকমলা এলাকায় একটি বেওয়ারিস কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন শিশু বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নগরবাসীরা অভিযোগ করে বলেন, নগরীর বিভিন্ন এলাকায় বেওয়ারিস কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় শিশু, নারী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল ব্যাহত হচ্ছে। দিনের বেলায় কুকুরের উপদ্রব কোনোভাবে এড়ানো গেলেও, রাতের বেলায় এবং ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় মুসল্লিরা কুকুরের আক্রমণের ভয়ে আতঙ্কিত।

এ পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন সিটি কর্পোরেশনের। নগরবাসী রংপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান বলেন, রংপুর নগরীতে কুকুড়ের উপদ্রব বেড়েছে। কুকুরকে ভ্যাক্সিনেশনের আওতায় আনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ভ্যাকসিন এলেই নগরীর প্রত্যেকটি কুকুরকে ভ্যাক্সিনেশনের আওতায় আনা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com