ডেস্ক রিপোর্ট :: রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাজারে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং অন্তত বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইকরচালী বাজার এলাকার রোড ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই একজনের প্রাণহানি ঘটে। এছাড়া গাড়িতে থাকা ও আশপাশে থাকা আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।

এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply