বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বাংলাদেশের ভারত সফর

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বাংলাদেশের ভারত সফর

আন্তর্জাতিক ডেস্ক: নতুন ওডিআই চ্যাম্পিয়নশিপ সাইকেলের প্রথম সিরিজ হিসেবে ভারত সফরকে কেন্দ্র করে তিন সপ্তাহের ব্যস্ত সফরের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। এমন সময় হঠাৎ সবকিছু থেমে যায়। আইসিসির নির্ধারিত এফটিপি অনুযায়ী ডিসেম্বরের বাংলাদেশ নারী দলের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিসিসিআই।

ডিসেম্বরের মাঝামাঝি তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলতে ভারত যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সম্প্রতি বিসিবিকে জানিয়েছে, বিশ্বকাপ জয়ী নারী দলের খেলোয়াড়দের দীর্ঘ বিরতি দিতে চাইছে তারা। বিশেষ করে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) আগে দলকে পর্যাপ্ত বিশ্রামে রাখতে চাইছে বলেই এখন সিরিজ আয়োজন সম্ভব নয়।

বিসিবির নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হ্যাঁ, তারা জানিয়েছে যে আলোচিত সিরিজটি আপাতত হচ্ছে না। তবে এটি বাতিল হয়নি শুধু স্থগিত হয়েছে। পরে নতুন সময় চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, স্থায়ীভাবে থেমে যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ সিরিজটি এফটিপির অংশ। ডব্লিউপিএলের আগে নিজেদের খেলোয়াড়দের বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত।

এই সিরিজের ওয়ানডে পর্ব দিয়েই দুই দলের নতুন আইসিসি নারী ওডিআই চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হওয়ার কথা ছিল। প্রাথমিক পরিকল্পনায় বাংলাদেশ দল ১৪ বা ১৫ ডিসেম্বর ভারত সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এর আগেও ভারতের সফর সূচিতে পরিবর্তন এসেছিল। ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা থাকা ভারতের পুরুষ দলের বাংলাদেশ সফরও পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়েছে।

বাংলাদেশ নারী দলের স্থগিত হওয়া এই সফরের নতুন সময়সূচি কবে প্রকাশিত হবে—এখন আগ্রহের কেন্দ্রবিন্দু সেটিই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com