বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত দিনের হট্টগোলের জের রাতে সংঘর্ষে, পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে আহত ২১ মহাসড়কে যান চলাচল বন্ধ তেঁতুলিয়ায় কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী
লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা

লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা

খাজা রাশেদ,লালমনিরহাট।। ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে, লালমনিরহাট সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

রোববার (৩০ আগস্ট) পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় পদ্মকলি সুইটসকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী ও রাকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পদ্মকলি সুইটসে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া শহরের বিডিআর গেট এলাকার ফলের দোকানগুলোতেও অভিযান চালানো হয়। এ সময় কৃষি বিপণন লাইসেন্স না থাকা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং পচা ফল মজুত রাখার অভিযোগে বেশ কয়েকটি দোকানকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com