বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু জগদল বাজারে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগ, অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান মৃত্যুর দাবি গাজীপুরের কোনাবাড়ী ১২ ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ
তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু

তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু

মনজু হোসেন,স্টাফ রিপোর্টোর:: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে পাথর সংগ্রহ করতে গিয়ে আব্দুর রশিদ (৬৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দেবনগড় ইউনিয়নের পাথরঘাটা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ ওই এলাকার মৃত এমার উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও আব্দুর রশিদ করতোয়া নদীর পাথরঘাটায় পাথর তুলতে যান। পাথর তোলার ফাঁকে দুপুর ১টার দিকে তিনি দুপুরের খাবারও খেয়েছিলেন। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও অন্য শ্রমিকরা বাড়ি ফিরলেও রশিদ না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে পাথর সংগ্রহের এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়।


তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয় এবং রাতে তাঁকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আব্দুর রশিদের মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পাথর শ্রমিকের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com