বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত দিনের হট্টগোলের জের রাতে সংঘর্ষে, পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে আহত ২১ মহাসড়কে যান চলাচল বন্ধ তেঁতুলিয়ায় কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী
জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ

জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ

মনজু হোসেন,স্টাফ রিপোর্টোর :: শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “শুধু ভালো জিপিএ বা ডিগ্রি অর্জন করলেই জীবন সফল হয় না। দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হলে সবার আগে সৎ, দেশপ্রেমিক ও মানবিক গুণসম্পন্ন ভালো মানুষ হতে হবে।”


তিনি বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল প্রধান রিয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইমনসহ অন্যরা।

পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।


মামুনুর রশীদ জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ সোয়েল রানা, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com