বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস সেলিম রেজা, নিরাপত্তায় স্বস্তি কঞ্চিবাড়িবাসীর শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও বাকি ২ দাবিতে অনড় সিজেপি নেতা অভিজিৎ টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
যুদ্ধ স্থগিত, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ইরান

যুদ্ধ স্থগিত, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ইরান

অনলাইন ডেস্ক: ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের এ ঘোণনার পর দুই সপ্তাহ পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছে ইরান। খরর আলজাজিরার।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দুই সপ্তাহ পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব।

তিনি আরও বলেন, ‘যদি ইরানের ওপর হামলা বন্ধ করা হয়, তবে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ করে দেবে।’

আরাঘচি আরও বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা যথাযথভাবে বিবেচনা করে দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আজ (৮ এপ্রিল) রাতে ইরানের ওপর আমাদের পরিকল্পিত ধ্বংসাত্মক হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন। তাদের অনুরোধের প্রেক্ষিতে এবং ইরান অবিলম্বে হরমুজ প্রণালি সম্পূর্ণ ও নিরাপদে খুলে দিতে রাজি হওয়ার শর্তে, আমি আগামী দুই সপ্তাহ হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছি।’

তিনি জানান, ইরানের পক্ষ থেকে একটি ১০ দফার শান্তি প্রস্তাব এসেছে, যা একটি কার্যকর সমঝোতার ভিত্তি হতে পারে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তার সামরিক লক্ষ্যমাত্রা অর্জন ও অতিক্রম করেছে এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ প্রায় সব বিষয়েই সমঝোতা হয়েছে। এই দুই সপ্তাহ সময় নেওয়া হয়েছে চুক্তিটি চূড়ান্ত ও আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করার জন্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com