বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
ইরানে নাকানিচুবানি আমেরিকার, এবার চীনের হামলার শঙ্কায় তাইওয়ান!

ইরানে নাকানিচুবানি আমেরিকার, এবার চীনের হামলার শঙ্কায় তাইওয়ান!

অনলাইন ডেস্ক: ইরানের যুদ্ধ আর শুধু মধ্যপ্রাচ্যের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি, বরং এর প্রভাব ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। জ্বালানি বাজার থেকে নিরাপত্তা কৌশল, সব জায়গাতেই বাড়ে অনিশ্চয়তা। পাল্টে যাওয়া বাস্তবতায়, ভৌগোলিকভাবে দূরে থাকলেও চীনের হামলার শঙ্কায় উদ্বেগে ইন্দো-প্যাসিফিকের স্পর্শকাতর কেন্দ্র তাইওয়ান।

ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা এবং তেহরানের পাল্টা জবাবে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। জ্বালানি সংকটে নাজেহাল বেশিরভাগ দেশ। এ পরিস্থিতিতে ভৌগোলিকভাবে দূরে থেকেও উদ্বিগ্ন পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র তাইওয়ান।

চীনের সঙ্গে যুদ্ধ বাঁধলে তাইওয়ানের অন্যতম মিত্র আমেরিকার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। একাধিক সশস্ত্র সংঘাত ওয়াশিংটন কীভাবে সামলাবে তা নিয়েও দুশ্চিন্তায় তাইওয়ানের বিশেষজ্ঞরা। ইরান যুদ্ধকে প্রত্যক্ষ উদাহরণ হিসেবে দেখছেন তারা।

এদিকে, আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ওপরও চাপ বাড়ছে। ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রসহ নানা প্রতিরক্ষা উপকরণের মজুত কমে আসার ইঙ্গিত মিলছে। থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণ কোরিয়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে।

ইরানের অসম যুদ্ধকৌশল মোকাবিলায় বেশ চ্যালেঞ্জের মুখে ওয়াশিংটন। জ্বালানির দাম বাড়ায় খোদ আমেরিকায়ই মূল্যস্ফীতির শঙ্কা দেখা দিয়েছে, কমেছে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা।

এর সরাসরি প্রভাব পড়ছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমেরিকার দীর্ঘদিনের সামরিক প্রভাবের ওপর। বিশ্লেষকদের শঙ্কা, যুক্তরাষ্ট্রের বর্তমান ব্যস্ততাকে কাজে লাগিয়ে চীন নিজেদের কৌশল সাজাতে পারে।

ইরানে হামলার আগে মিত্রদের আগামবার্তা না দেওয়ায় উদ্বিগ্ন জাপান ও দক্ষিণ কোরিয়া। তাইওয়ান ইস্যুতেও ভবিষ্যতে এমন অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ কখনোই আগে থেকে অনুমান করে এগোয় না। তাইওয়ানের ক্ষেত্রে পূর্ণমাত্রার আগ্রাসনের চেয়ে ধাপে ধাপে চাপ সৃষ্টি, অবরোধ বা গ্রে-জোন কৌশলের ঝুঁকিই বেশি।

সবচেয়ে বড় উদ্বেগ, চীন এ পরিস্থিতিকে কীভাবে ব্যাখ্যা করছে। যদি বেইজিং মনে করে আমেরিকার সক্ষমতা ও মনোযোগ বিভক্ত, তাহলে তারা তাইওয়ানের ওপর সীমিত চাপ প্রয়োগের পথ বেছে নিতে পারে।

তাৎক্ষণিক সংঘাতের সম্ভাবনা না থাকলেও, কৌশলগত উত্তেজনা বাড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। এই বাস্তবতায় তাইওয়ানের সামনে বড় চ্যালেঞ্জ, প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা ও অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com