বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তেঁতুলিয়ায় কাজ ছাড়াই প্রকল্পের সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তা নীলফামারীতে পরিক্ষায় নকলের দায়ে তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২ কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও নেতা-কর্মীদের ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত মাদরাসা শিক্ষক হাতীবান্ধায় হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আ’গু’ন, তবে ঘটেনি কোন হতাহতের ঘটনা সুন্দরগঞ্জে শ্রমিক কল্যান ফেডারেশনের ওয়ার্ড শাখার সভাপতি ও সেক্রেটারীর পদত্যাগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
পঞ্চগড়ে চতুর্থ শ্রেণির ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

পঞ্চগড়ে চতুর্থ শ্রেণির ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:: পঞ্চগড়ের বোদা উপজেলায় এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার (দুপুরে) উপজেলার বেংহারি সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হবিবর রহমান (৫৮), তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী তার ছোট বোনকে স্কুলে পৌঁছে দিতে গেলে প্রধান শিক্ষক তাকে পাশের একটি কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। পরে বাড়িতে ফিরে বিষয়টি পরিবারকে জানালে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত শিক্ষককে মারধর করে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে এবং প্রশাসনকে খবর দেয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ বিদ্যালয় মাঠে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


ভুক্তভোগী ছাত্রীর বাবা হাসান ইসলাম অভিযোগ করে বলেন, “আমার বড় মেয়ে তার ছোট বোনকে স্কুলে দিতে গেলে প্রধান শিক্ষক তাকে দোতলায় ডেকে নিয়ে কৌশলে গায়ে হাত দেন।”

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত শিক্ষককে পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com