বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মরুভূমির হাত থেকে দেশকে রক্ষায় খাল খনন ও নদীভাঙন এলাকায় মানুষের পাশে থাকার উদ্যোগ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্কুল ফিডিংয়ের দুধ চুরি, ছাত্রদল নেতা বহিষ্কার দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার ভোটকেন্দ্র নিয়ে বিরোধ, সাদুল্লাপুরে দুই গ্রামের মুখোমুখি অবস্থান কাশিমপুরের হাতিমারা কলেজে বাউবি এইচ.এস.সি. প্রোগ্রামের বই বিতরণ, ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত। লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ
ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১

ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১

অনলাইন ডেস্ক: ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ওই পারমাণবিক কেন্দ্রের একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) পারমাণবিক শক্তির আন্তর্জাতিক তদারকি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার

নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্থাটি জানিয়েছে, হামলার পর ওই এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই ধরনের হামলার ঘটনা এটিসহ চতুর্থবারের মতো হামলার ঘটনা ঘটেছে।

এই ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করে আইএইএ মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেছেন, ‘কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা তার আশেপাশের এলাকা কখনো আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে না।’

বড় কোনো পারমাণবিক দুর্ঘটনা এড়াতে তিনি সব পক্ষকে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এদিন দক্ষিণ-পশ্চিম ইরানের একটি পেট্রোকেমিক্যাল জোনে বিমান হামলা চালানো হয়েছে, যাতে এখন পর্যন্ত অন্তত ৫ জন আহত হয়েছেন। এছাড়া পশ্চিম ইরানে বোতলজাত পানি মজুতের কয়েকটি গুদামেও বিমান হামলার খবর পাওয়া গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com