বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই ৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক :: রান্নার কষ্ট লাঘব ও গ্যাসের সমস্যা সমাধানে সরকার এলপিজি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি গ্যাসের কার্ড করে দেওয়া হবে। নারীদের স্বাবলম্বী করতে আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি, এবার তাদের জন্য এলপিজি কার্ড চালু করবো।’

নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি আরও জানান, ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা করবে সরকার।

কৃষকদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষকরা আমাদের অহংকার। কৃষকদের সুবিধার্থে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছি।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই সনদের প্রতিটি লাইন, প্রতিটি শব্দ বাস্তবায়ন করবো। যতদিন দায়িত্বে থাকবো, জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। আমাদের প্রতিটি কর্মসূচি হবে মানুষের জন্য।’

সমাবেশে প্রধানমন্ত্রী জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘গণভোটের রায়কে ভিন্ন খাতে নিতে চাইছে কিছু রাজনৈতিক দল। যারা জুলাই সনদকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তারা সফল হলে জনগণের কর্মসূচি ব্যাহত হবে। এ নিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান রইল।’

এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দরে অবতরণ করেন এবং সরাসরি শার্শার উলশী খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধন করেন। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি শেষে বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। দিনের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com