বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
জয়পুরহাটে কিশোরী ধর্ষ/ণের দায়ে সাবেক সেনা সদস্যের যাবজ্জীবন জুলাই ঘিরে ছাত্রদল, জামায়াত ও এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ রিমুভ করে দিল ফেসবুক ছাত্রীকে ‘একান্তে দেখা করতে বলা’ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা চরফ্যাশনে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ৫০ বছরেও হয়নি সেতু, রশি টানা নৌকায় নদী পার হয় পাঁচ গ্রামের মানুষ প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার সুন্দরগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমারে চোরের থাবা, গণধোলাই শেষে পুলিশের হাতে যুবক উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ চরফ্যাশনে বালুভর্তি ট্রলির ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত, মরদেহ কাঁধে নিয়ে সহপাঠীদের ক্ষোভ
চরফ্যাশনে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চরফ্যাশনে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

হাসান লিটন‎,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় লাইসেন্স নবায়ন না থাকা, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখা এবং সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।


‎বুধবার (১ জুলাই) দুপুরে চরফ্যাশন হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

‎জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, মমতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং নিউ আদ্-দ্বীন হাসপাতাল ও ক্লিনিককে ৫ হাজার টাকা।



‎সহকারী কমিশনার ভূমি এমাদুল হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২-এর বিধান অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে।
‎এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে দ্রুত লাইসেন্স নবায়ন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


‎অভিযানের সময় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য বিভাগের ডা. তৌহিদুল ইসলাম এবং চরফ্যাশন থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com