বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
মধ্যপ্রাচ্যে শান্তির আশা, ট্রাম্পের কাছে ২ সপ্তাহ সময় চাইলেন পাকিস্তান

মধ্যপ্রাচ্যে শান্তির আশা, ট্রাম্পের কাছে ২ সপ্তাহ সময় চাইলেন পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভয়াবহতা রোধে এবং হরমুজ প্রণালির তেল অবরোধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ জানিয়েছে পাকিস্তান। বুধবার (৮ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরাসরি ট্রাম্পের প্রতি এই বিশেষ আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত জোরালোভাবে এগিয়ে চলছে এবং নিকট ভবিষ্যতে এর ইতিবাচক ফল পাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

কূটনৈতিক এই প্রক্রিয়াকে সফল করার সুযোগ দিতেই তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে দুই সপ্তাহের অতিরিক্ত সময় দেওয়ার জন্য আন্তরিক অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে শাহবাজ শরিফ ইরানকেও ভ্রাতৃত্বসুলভ আহ্বান জানিয়ে বলেছেন, সদিচ্ছার নিদর্শন হিসেবে তেহরানের উচিত একই সময়ের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়া।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, দীর্ঘমেয়াদি আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে এই দুই সপ্তাহ সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধবিরতি পালন করা উচিত। মূলত সংঘাতের চূড়ান্ত অবসান এবং আলোচনার টেবিলে সমাধানের পথ প্রশস্ত করতেই ইসলামাবাদের পক্ষ থেকে এই উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে।

উল্লেখ্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংকটে পাকিস্তান প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই সমঝোতার স্পষ্ট আভাস দেয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com