বিজ্ঞাপন:
অনলাইন ক্লাস শুধুমাত্র মেট্রোপলিটন এলাকার জন্য: শিক্ষা মন্ত্রী

অনলাইন ক্লাস শুধুমাত্র মেট্রোপলিটন এলাকার জন্য: শিক্ষা মন্ত্রী

স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অনলাইন ক্লাসে বিদ্যুৎ ব্যবহার বাড়ে না, একটা স্কুলে ৬০টি ফ্যান চলছে, যদি ছাত্ররা আসেন। আর বাসায় একটা ফ্যান চলছে। কিন্তু বাসায় তো আইপিএস আছে, সোলার আছে। মেট্রোপলিটন এলাকার জন্য।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী এ সময় অরো বলেন, অনলাইন ক্লাসটা শুধু মেট্রোপলিটন এলাকার জন্য। মফস্বল এলাকার ব্যাপারে আমি কিছু বলছি না।

এর আগে মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে শিক্ষামন্ত্রী বলেন, আমি কমপ্রমাইজ করবো সব জায়গায় কিন্তু এডুকেশনে না।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আমি সব সংসদ সদস্যকে বলেছিলাম আপনারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন কিন্তু সঙ্গে কাউকে নেবেন না। আমাদের শিক্ষা ব্যবস্থা যেভাবে বিঘ্নিত হচ্ছে সে কারণে আগামী দিনে প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা হল রুম তৈরি করবো। পরীক্ষা যেনো ঠিকমতো হয়।

মন্ত্রী বলেন, এখানে অনেক শিক্ষা বোর্ড কর্মকর্তা আছেন, সরকারি কলেজ শিক্ষকরা শিক্ষা বোর্ডে আসার জন্য অস্থির হয়ে থাকেন। আমি মন্ত্রী হওয়ার পর সারা বাংলাদেশের সব শিক্ষকরা, কে ডিডি অফিসে যাবেন, কে বোর্ডে যাবেন- এর লাইন যে কত বড়। আর আমাকে সংসদ সদস্য ও মন্ত্রীরা যে পরিমাণ ডিও লেটার দিয়েছেন, আমি বসে বসে চিন্তা করি, আল্লাহ কোন আগুনে যে আমি আছি, কে যেনো অসুকগ্রস্ত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম।

এছাড়াও কুমিল্লা ৫ আসনের জাতীয় সংসদের সদস্য মো. জসীম উদ্দিন, কুমিল্লা ১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, ব্রাক্ষ্মণবাড়িয়া ৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন এবং নকল প্রতিরোধসহ শিক্ষার সার্বিক মান উন্নয়নে তারা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com