বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা বানে ভাসে, খরায় পোড়ে; তিস্তা পাড়ের চাপা কান্না মাদকের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছেন নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর হামে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত, জায়গা সংকটে প্রতি শয্যায় একাধিক শিশু পালটাপালটি চাপের কৌশলে ক্ষমতাসীন ও বিরোধী দল, কঠোর অবস্থানে যাবে না কেউ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা মারার হুমকি, আটক ১ কালবৈশাখীর ভয়াল থাবা, বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, পলাতক কয়েকজন
পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা

পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট ::চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার রহনপুরের খয়রাবাদ এলাকায় রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল শওকতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

মারধরের শিকার কনস্টেবল শওকত নাচোল থানার গাড়িচালক। অভিযুক্ত আব্দুল্লাহ আল রায়হান সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ আলীর ছেলে এবং খয়রাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি।

রায়হানের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল শওকত নাচোল থানার একটি গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে ওই ফিলিং স্টেশনে যান। এসময় স্টেশনের কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মালিক আব্দুল্লাহ আল রায়হান তাকে চড়-থাপ্পড় মারেন এবং লাঠি দিয়ে পেটান।

খবর পেয়ে নাচোল ও গোমস্তাপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় শওকতকে উদ্ধার করে। পরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে আব্দুল্লাহ আল রায়হানের মোবাইল ফোনে একাধিক বার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

গোমস্তাপুর থানার ওসি নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ফিলিং স্টেশনের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত রায়হানকে গ্রেফতারের অভিযান চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com