বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কালিয়াকৈরে শেষ বয়সে প্রতারণার ফাঁদে নিঃস্ব এক আনসার সদস্যের পরিবার তিস্তা টোলপ্লাজায় প্রায় ২কোটি টাকার সমপরিমাণ ইউএস ডলারসহ যুবক আটক পঞ্চগড়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে ৫০ বোতল ফে’নসিডিলসহ মাদ’ক ব্যবসায়ী আ’টক ‎ কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন আজানের আগ মুহূর্তে মসজিদের কক্ষে মিললো ইমামের মরদেহ সরকারি গাছ ও খাস জমি নিয়ে সাদুল্লাপুরে প্রশাসনিক ধোঁয়াশা পঞ্চগড়ে মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু জন্ম-মৃত্যুর মোহনায় এক নীতিনিষ্ঠ জীবনগাথা: সর্বজনশ্রদ্ধেয় ‘তোতা উকিলের’ সততা ও সংগ্রামী জীবনের মহাপ্রয়াণ
টানা ৫ দিন ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কাল

টানা ৫ দিন ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কাল

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক ছুটির সাথে ধর্মীয় উৎসব যুক্ত হওয়ায় টানা ৫ দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ছুটি শেষে আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে শ্রেণি কার্যক্রম। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরের প্রথম বড় ছুটি এটি। আর তালিকায় থাকা পঞ্চম ছুটি এটি।

নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। আজ শ্রী শ্রী শিবরাত্রি ব্রত (স্কুল–কলেজের ছুটির তালিকা অনুযায়ী) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। সে হিসেবে টানা পাঁচ দিনের ছুটির পর আগামীকাল খুলতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান।

স্কুলের ছুটির তালিকা অনুযায়ী, এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটির মধ্যে ৮ মার্চ থেকে পবিত্র রমজান ধরে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ২৯ মার্চ শুরু হবে শিক্ষা কার্যক্রম। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে টানা ১২ দিন। এ ছুটি ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি রয়েছে। দুর্গাপূজায় এবার পাঁচদিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমায় এক দিন, ফাতেহা–ই–ইয়াজ দহমে একদিন ছুটি আছে।


এ ছাড়া এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত দুই দিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার–অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com