বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ। ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকির পর অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে যুবদল নেতৃবৃন্দের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমনিরহাটে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

খাজা রাশেদ,লালমনিরহাট।। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে,জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস লালমনিরহাট এর আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার ( ৫ এপ্রিল) সকাল ৯.৪৫ মিনিটে লালমনিরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত, লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে, উক্ত অনূর্ধ্ব-১৫ ( বালক) ভলিবল প্রতিযোগিতার

‎শুভ উদ্বোধন করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া।

‎বিশেষ অতিথি জেলা তথ্য অফিসার সৌমিক রায়, জেলার ভলিবল রেফারি,সাবেক খেলোয়াড় ও জেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, জেলা বিএনপি’র পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বকুল প্রমূখ।

‎প্রতিযোগিতায় বক্তৃতা পরবর্তীতে, প্রধান অতিথিসহ সকল অতিথি অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে জার্সি প্রদান করেন। উক্ত প্রতিযোগিতায় আট টি মাধ্যমিক বিদ্যালয়/মাদ্রাসা অংশগ্রহণ করে। একদিন ব্যাপী এই ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা একই মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে অতিথিগণ বিজয়ী দলকে চ্যাম্পিয়নস ট্রফি ও রানার্সআপ দলকে রানার্সআপ ট্রফি এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে ক্রেস্ট প্রদান করেন।

‎এ সময়ে,ক্রীড়া শিক্ষক,কোচ, ম্যানেজার,অভিভাবকবৃন্দ,খেলোয়াড়গণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com