বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩টি আসনের ট্রেনের টিকিটসহ আটক, ৩ মাসের কারাদণ্ড রংপুরে নম্বর জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ সৈয়দপুরে ট্রান্সফরমার মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে নেসকো কর্মীর মৃত্যু কুমিল্লা দেবীদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট গাইবান্ধায় ৬ ঘন্টা ধরে পড়ে আছে বাবার মরদেহ, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ! নবীনগরে ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক—ভোগান্তিতে তিন ইউনিয়নের মানুষ স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রেপ্তার দিনে ভাসমান দোকান, রাতে অপরাধের অভিযোগ—মাওনা ফ্লাইওভারের নিচে উদ্বেগ লালমনিরহাটে ধরলা নদীতে গৌরীশংকর গোশালা সোসাইটির উদ্যোগে শুভ মহালয়া উদযাপন
মাদকের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছেন নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর

মাদকের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছেন নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক: মাদকের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তাদের বিরুদ্ধে মাদকের অভিযোগ আনলেও তদন্তে কোনো প্রমাণ না পাওয়ায় মুক্তি পেতে যাচ্ছেন।

এর আগে ২২ সালের আগস্টে মাদক পাচারের অভিযোগে মোহাম্মদ সেলিম মোহাম্মদ সোহেল শেখকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। সেই সময় তার কাছ থেকে প্রায় এক লাখ ১৯ হাজার রুপির মাদক জব্দ করা হয়েছিল। সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিভিন্ন পার্টিতে মাদক সরবরাহের কথা জানান, যেখানে একাধিক পরিচিত ব্যক্তির নাম উঠে আসে। এর মধ্যে উঠে আসে অভিনেত্রী নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুর, অভিনেতা সিদ্ধান্ত কাপুর এবং রাজনীতিবিদ জিশান সিদ্দিকীর নাম।

২০২৫ সালে তদন্তের অংশ হিসেবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও অভিনেত্রী নোরা ফাতেহিসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তদন্তে তাদের বিরুদ্ধে কোনো তথ্যপ্রমাণ না পাওয়ায় সেই সম্পৃক্ততা নিশ্চিত করা যায়নি।

এবার সেই আলোচিত মাদক মামলায় স্বস্তির খবর পেলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা ও নোরা। মুম্বাই পুলিশের তদন্তে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় এ মামলায় তাদের নাম বাদ দেওয়ার প্রস্তুতি চলছে।

একটি সূত্র জানায়, মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ও অ্যান্টি-নারকোটিক্স সেলের তদন্তে উঠে এসেছে— আলোচিত সেই মামলায় সংশ্লিষ্ট তারকাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই সম্পূরক চার্জশিট দাখিল করা হবে।

সেই সঙ্গে সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব ওরহান আওয়াত্রামনি, অভিনেতা সিদ্ধান্ত কাপুর এবং রাজনীতিবিদ জিশান সিদ্দিককেও সম্পূরক চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। এতে গ্রেফতার হওয়া কয়েকজন অভিযুক্ত ও পলাতকের বিরুদ্ধে অভিযোগ আনা হবে, তবে তারকাদের নাম এতে রাখা হচ্ছে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com