বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে সরকারি চাল উত্তোলনের অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন ১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু গাজীপুরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন। রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক!
এবার নির্বাচন করছি আমি: তামিম ইকবাল

এবার নির্বাচন করছি আমি: তামিম ইকবাল

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেট অঙ্গনে। সমর্থকদের মধ্যে চলছে নানা আলোচনা। গুঞ্জন উঠেছে, সভাপতি পদে লড়তে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি, তবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার কথা স্বীকার করেছেন।

এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘যদি প্রশ্ন করেন আমি নির্বাচনে অংশ নেব কি না, তাহলে বলতে পারি যে আমার খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি আমি। আপাতত এটুকুই বলতে চাই, আমার নির্বাচনে অংশ নেয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।’

তামিম জানান, জয়ী হতে পারলে তিনি মূলত দুই–তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চান। সবচেয়ে বড় লক্ষ্য থাকবে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা ও অবকাঠামো উন্নয়ন। তাঁর ভাষায়, “খেলোয়াড়, কোচ—সবই আছে। কিন্তু নতুন খেলোয়াড় তৈরির জন্য উপযুক্ত অবকাঠামো নেই, এমনকি বর্তমান খেলোয়াড়দের উন্নত হওয়ার পর্যাপ্ত সুযোগও নেই।”

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, “এই বিষয়টা নিয়ে তেমন আলোচনা হচ্ছে না। আমি দায়িত্ব পেলে আগামী চার বছরের মধ্যে এমন অবকাঠামো গড়ে তুলব, যা বাংলাদেশের ক্রিকেটকে অন্তত আগামী ৮-১০ বছরের জন্য নিরাপদ ভিত্তি দেবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com