বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
অবশেষে ফুলবাড়ী বাশির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন এমপি রেজওয়ানুল হক নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রে’প্তার সুন্দরগঞ্জে সাংবাদিকের গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ, টাকা-স্বর্ণালঙ্কার লুট দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, পলাতক কয়েকজন

তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, পলাতক কয়েকজন

ভোলা প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিন উপজেলায় সক্রিয় আন্তঃজেলা গরু চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার বালিয়াকান্দি এলাকার চৌমুহনী বাজার সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, বালিয়াকান্দি গ্রামের ২নং ওয়ার্ডে আলমগীর হোসেনের ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর থেকে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫টি চোরাই গরু উদ্ধার করা হয়।
এছাড়া তাদের কাছ থেকে অবৈধভাবে তৈরি ৩টি জালিয়াতি রশিদ এবং শশীগঞ্জ বাজার থেকে সংগৃহীত খাজনা আদায়ের ২টি রশিদ বই জব্দ করা হয়েছে, যা চক্রটির প্রতারণামূলক কর্মকাণ্ডের ইঙ্গিত দেয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মোশারফ হোসেন মহসিন (৪৮), মোঃ মাকসুদ (৩৫), মোঃ রেজাউল (৪৫), মোঃ বাচ্চু (৩২) ও মোঃ সালাউদ্দিন (৪৮)। এছাড়াও মোঃ মিরাজ (৩২)সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা নং-১০, তারিখ ২৫ এপ্রিল ২০২৬, পেনাল কোডের ৪১৩/৪১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com