বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরিবারের অমতে বিয়ে, ২ বছর না যেতেই স্বামীর হাতে খুন কিশোরী সনদ-এনআইডিতে গরমিল, সুন্দরগঞ্জে সহ-সুপারের নিয়োগ প্রশ্নবিদ্ধ তেঁতুলিয়ায় জুয়া বিরোধী অভিযানে আটক ৮, ছেড়ে দেওয়ার অভিযোগ ২ জনকে টেকনাফে মুরগির খামারে মিলল ৫ লাখ পিস ইয়াবা মিঠাপুকুরে নিখোঁজের ৭ ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার লালমনিরহাট পৌরশহরের ডালপট্টি এলাকায় প্রকাশ্যে হা’মলা! পথচারী গু’রুতর আহত, আটক-১ ‎ লালমনিরহাটে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জুলাই সনদ বাস্তবায়নসহ ৯ দফা দাবীতে, লালমনিরহাট জেলা জামায়াতের লিফলেট বিতরণ গাইবান্ধায় গরুর খামারে পাওয়া গেল ৪০০ লিটার পেট্রোল মেলায় লটারি বিক্রির টাকা ও পুরস্কার নিয়ে বিএনপি নেতার গা-ঢাকা
প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই: শিক্ষা প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান হাম এবং জ্বালানি সংকট প্রেক্ষাপটে স্কুল বন্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে সর্বশেষ আলোচনা থেকে প্রতিমন্ত্রী জানান, অনলাইন ক্লাসের দিকে যাবে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে প্রাথমিক শিক্ষার উন্নয়নসহ বিদ্যালয়গুলোর অবকাঠামো গত উন্নয়নের ব্যাপারে রাজধানীর বিভিন্ন বিদ্যালয় সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যমকে এমনটা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী জুন-জুলাই শিক্ষা ক্ষেত্র নিয়ে আসছে নতুন কিছু পদক্ষেপ। তার পরিপ্রেক্ষিতেই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে।

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথেও কথা বলেন তিনি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড ডে মিলসহ অন্যান্য স্বাস্থ্যগত উন্নয়নের ব্যাপারেও খোঁজ খবর নেন প্রতিমন্ত্রী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com