বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
লালমনিরহাটে স্নাতক পরীক্ষা দিতে এসে পুত্র সন্তানের জন্ম দিলেন ছাত্রী

লালমনিরহাটে স্নাতক পরীক্ষা দিতে এসে পুত্র সন্তানের জন্ম দিলেন ছাত্রী

খাজা রাশেদ,লালমনিরহাট::   লালমনিরহাটের হাতীবান্ধায় স্নাতক (সম্মান) শ্রেণির পরীক্ষা দিতে এসে সন্তান প্রসব করেছেন হাজেরা খাতুন নামের এক শিক্ষার্থী।

 

গত বুধবার (১৪ মে) দুপুরে তিনি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পূত্র সন্তানের জন্ম দেন।হাজেরা খাতুন কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবজরা গ্রামের আবদুর রশিদের স্ত্রী বলে জানা গেছে।

আরো পড়ুন: লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য!

জানাযায়,হাজেরা খাতুন হাতীবান্ধা সরকারি আলীমুদ্দিন কলেজের সম্মান শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পরীক্ষার দিন কেন্দ্রে পৌঁছানোর পূর্বেই তার প্রসব বেদনা শুরু হয়। দ্রুত তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তিনি একটি পূত্র সন্তানের জন্ম দেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনারুল হক জানান,পরীক্ষা দিতে এসে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন হাজেরা খাতুন নামে একজন পরীক্ষার্থী । বর্তমানে,নবজাতক ও মা দুজনেই সুস্থ্য আছেন।

সরকারি আলীমুদ্দিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক মোজাম্মেল হক জানান,হাজেরার পরিবারের নিকট বিষয়টি জেনে তাকে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যায়।পরে সেখানে তার বাচ্চা প্রসব হয়। পরবর্তীতে ,সে কলেজে গিয়ে মাইক্রোবাসে বসে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহন করে।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com