বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক, আছেন ষাটোর্ধ্ব ২ জনও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া, সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান
খাবার না পেয়ে ধুঁকে ধুঁকে মরছে গাজার শিশুরা

খাবার না পেয়ে ধুঁকে ধুঁকে মরছে গাজার শিশুরা

ডেস্ক রিপোর্ট:: গাজায় খাবার, পানি ও ওষুধ পৌঁছানো বন্ধ, সবচেয়ে বেশি ভুগছে শিশুরা। ছবি: সংগৃহীত
গত দুই মাস ধরে ইসরায়েল সম্পূর্ণ অবরোধ চালিয়ে যাচ্ছে, ফলে গাজা উপত্যকায় খাবার, পানি ও ওষুধ পৌঁছানো বন্ধ হয়ে গেছে। এ অবরোধ এক ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে, আর এ সংকটে সবচেয়ে বেশি ভুগছে শিশুরা।

জাতিসংঘ ও স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মতে, হাজার হাজার ফিলিস্তিনি শিশুরা এখন ক্ষুধা ধুঁকে ধুঁকে মরছে।

মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, পরিস্থিতি যদি এমনই থাকে, তাহলে গাজায় আরও বড় বিপর্যয় ঘটতে পারে। আইনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে, কারণ ক্ষুধার্ত মানুষ তখন বেঁচে থাকার জন্য যেকোনো কাজ করতে পারে।

ঘের প্রতিবেদন অনুযায়ী, গাজায় প্রায় ১০ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছে এবং ইসরায়েলের অবরোধের কারণে চিকিৎসা সরঞ্জামও পৌঁছাতে পারছে না।

এ ছাড়া, আন্তর্জাতিক রেডক্রস, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামসহ বিভিন্ন সংস্থা সাহায্য পাঠাতে চাইলেও সীমান্ত বন্ধ থাকায় তারা সফল হচ্ছে না।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি তিনি বাতিল করেছেন। এরপর থেকেই গাজায় কোনো ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল।

ইসরায়েল বলছে, এই অবরোধ হামাসের উপর চাপ সৃষ্টি করতে, কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে শিশুরা। ২ মার্চ থেকে একটি সহায়তার ট্রাকও গাজায় ঢুকতে পারেনি। জাতিসংঘের খাবারের মজুত শেষ। রাঁধুনিঘরগুলো বন্ধ হয়ে গেছে। হাসপাতালে ওষুধ নেই। শিশুদের জন্য দুধ নেই।

হামাসের এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েল ক্ষুধাকে ‘যুদ্ধের একটি অস্ত্র হিসেবে’ ব্যবহার করছে। বহু মানবাধিকার সংস্থা ও আইন বিশেষজ্ঞ জানিয়েছেন, আন্তর্জাতিক আইনে ইসরায়েল গাজার মানুষের খাদ্য ও সহায়তা নিশ্চিত করার দায়ভার বহন করে। কিন্তু সেই দায়িত্ব পালন করা হচ্ছে না।

বিশ্ব খাদ্য কর্মসূচি ও অন্যান্য সংস্থা বলছে, লক্ষাধিক ফিলিস্তিনি বর্তমানে চরম খাদ্য সঙ্কটে ভুগছে। বিশেষ করে উত্তর গাজা এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।

গাজা থেকে একজন সহায়তা কর্মী আমজাদ শাওয়া বলেছেন, ‘আমাদের কাছে কোনো রসদ নেই, ওষুধ নেই, শিশুদের জন্য কোনো সহায়তা নেই। সামনে আরও মৃত্যু দেখার আশঙ্কা রয়েছে।’

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এখন পর্যন্ত ৫২,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্ব দেখছে, কিন্তু গাজার শিশুরা এখনও অপেক্ষায় – খাবারের, সহায়তার, আর একটু আশার জন্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com