বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ কালিয়াকৈরে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার।
শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭

শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭

মনজু হোসেন,স্টাফ রিপোর্টোর :: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় শিয়ালের হামলায় সাতজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে পৃথক সময়ে জগদল সর্দারপাড়া, যমভিটা, দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন জগদল সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮) ও মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়াপাড়া এলাকার জয়নাল (৩৫)।

আহত ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে বিভিন্ন সড়কে অবস্থান ও গল্পগুজব করার সময় হঠাৎ করে শিয়ালগুলো তাঁদের ওপর হামলা চালায়। এতে কয়েকজনের হাত, পা ও কোমরে কামড়ের ক্ষত হয়।

আহত ব্যক্তিরা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁদের শরীরে একাধিক ক্ষত থাকায় ক্ষতের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফিরে যান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোখলেছুর রহমান বলেন, শিয়ালের আক্রমণে আহত হয়ে সাতজন হাসপাতালে এসেছিলেন। তাঁদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

একই রাতে সদর উপজেলার একাধিক এলাকায় শিয়ালের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। রাতের বেলায় চলাচলের সময় সতর্ক থাকার পাশাপাশি শিয়ালের উপদ্রবের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com