লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)–এর অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, পঁয়ষট্টিবাড়ী বিওপির বিশেষ টহলদল সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রধানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করা হয়।

আটক করা এসব মোবাইল ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধ, রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply