বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ কালিয়াকৈরে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার। ধর্ষণকারী ক্লিনিকের পরিচালককে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ লালমনিরহাটে ১১ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার কালিয়াকৈরে ফুটওভার ব্রিজ নির্মানের দাবীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদণ্ড-বাবা-মায়ের ৫ বছর করে কারাদণ্ড
মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ডেস্ক রিপোর্ট :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় গাড়ির মালিক তানভীর হোসেন সামান্য আহত হয়েছেন।


সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় হাক্কানী পেট্রোল পাম্পের পাশে মহাসড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ইউটার্নে প্রাইভেটকারটি ঘোরানোর সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ট্রাকের সামনের অংশ ট্রাকে নিচে ঢুকে যায়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। আহত তানভীর হোসেনকে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যান।

কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মোবারক হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com