বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ কালিয়াকৈরে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার। ধর্ষণকারী ক্লিনিকের পরিচালককে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ
হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ

হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ

মাহবুবুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া জোড়াপুকুর এলাকায় গত ১৬ মে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে News 24 লালমনিরহাট জেলা প্রতিনিধি রবিউল হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে বড়খাতা নেসকোর কর্মকর্তা রেদওয়ানের বিরুদ্ধে।


অভিযোগ রয়েছে, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক রবিউল হাসানের বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত বা যথাযথ যাচাই-বাছাই ছাড়াই মামলাটি রেকর্ড করা হয়। তৎকালীন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী মামলাটি রেকর্ড করেন বলে অভিযোগ রয়েছে। এমনকি মামলাটি দায়েরের বিষয়টিও ওই সাংবাদিক আগে থেকে জানতেন না বলে জানা গেছে।

সাংবাদিকের অন্যতম প্রধান পেশাগত দায়িত্ব হলো জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনার তথ্য সংগ্রহ ও তা গণমাধ্যমে তুলে ধরা। সংবাদ সংগ্রহের মতো পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে মামলা, হয়রানি বা চাপের মুখে ফেলা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।

সাংবাদিক রবিউল হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে মামলাটি দায়েরের পেছনের ঘটনা, অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানানো হচ্ছে।

স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অযাচিত হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com