বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ কালিয়াকৈরে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার। ধর্ষণকারী ক্লিনিকের পরিচালককে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ
পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

মনজু হোসেন,স্টাফ রিপোর্টোর:: অপহরণ করে অশ্লীল ভিডিও ধারণ, সম্মানহানির ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।পঞ্চগড়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে আটকে রেখে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কথিত হানিট্রাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তাররা হলেন—মো. আবু রায়হান হৃদয় (২৪) ও মোছা. সুরাইয়া পারভীন স্বরনী (১৯)। রোববার (২৩ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, গত ২৭ জুলাই পঞ্চগড় সদর থানা এলাকার এক ব্যবসায়ী হানিট্রাপ চক্রের ফাঁদে পড়েন। ওই দিন চক্রের ৪-৫ জন সদস্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গেট থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে অশ্লীল ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করলে পঞ্চগড় সদর থানায় মামলা রুজু হয়। মামলাটি তদন্তকালে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু রায়হান হৃদয় ও সুরাইয়া পারভীন স্বরনীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু রায়হান হৃদয় পঞ্চগড় সদর উপজেলার রাজনগর (খালপাড়া) এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা দিনাজপুরের কাহারোল উপজেলার রামপুর (বটতলা বাজার) এলাকায়। অপর আসামি সুরাইয়া পারভীন স্বরনী পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার বাসিন্দা।


গ্রেপ্তারের পর তাদের পঞ্চগড় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতে তারা ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com