বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাড়াবাড়ি দেখলে বলতে ইচ্ছা করে ‘তোরা রাজাকার’: সংসদে স্বাস্থ্যমন্ত্রী বৃষ্টির কারণে চাহিদা কিছুটা কমলেও, এত তেল যাচ্ছে কোথায়? প্রথম নির্বাচনেই অভিনেতা বিজয়ের দলের বড় চমক ক্যারাম খেলা নিয়ে উত্তেজনা, জকসুর ক্রীড়া সম্পাদককে নারী শিক্ষার্থীর থাপ্পড় রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার তিন বান্ডিল খাতা সোনামনিরা কেমন আছো, নকল আর চলবে না: শিক্ষামন্ত্রী পবা দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন : আহবায়ক মোজাহার, সদস্য সচিব রবিউল কালবৈশাখী ও বজ্রসহ ভারী বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে সারা দেশ ‎লালমনিরহাটে মা’দক মা’মলায় ইউপি চেয়ারম্যানের কারাদ’ণ্ড ‎ সুন্দরগঞ্জে কলা খাওয়ার লোভ দেখিয়ে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
ভারতে বিষাক্ত মদপানে ১৪ জনের মৃত্যু

ভারতে বিষাক্ত মদপানে ১৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:: বিষাক্ত মদ পানে ভারতের পাঞ্জাবের অমৃতসরে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি

পুলিশ বলেছেন, এ ঘটনায় গুরতর অসুস্থ আর ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মদ পানে যেসব এলাকায় নিহতদের ঘটনা ঘটেছে, তার মধ্যে রয়েছে- বাঙ্গলি, পাতালপুরি, মারারি কালান, থেরেওয়াল এবং তালওয়ান্দি ঘুমান।

অমৃতসরের ডেপুটি কমিশনার সাক্ষী সহানি জানিয়েছেন, মদ পানে মৃত্যুর ঘটনায় জেলা পুলিশ সুপার মানিন্দর সিং ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া পাঁচজনের মধ্যে প্রধান অভিযুক্ত প্রভজিত সিং এবং বাকি চারজন হলেন কুলবীর সিং, সাহিব সিং, গুরজন্ত সিং ও নিন্দর কৌর। এই ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।

সরকারি মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী বলেছেন প্রায় এক ডজন কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার জন্য সাসপেন্ড করা হয়েছে। তিনি বলেন, “দোষী কাউকে ছাড়া হবেনা” ভারতের এ ধরনের মৃত্যুর ঘটনা অনেক বার ঘটেছে।

২০১১ সালে পশ্চিমবঙ্গে এ ধরনের একটি ঘটনায় প্রায় ১৭০ জনের মৃত্যু হয়েছিলো। ২০০৯ সালে গুজরাটে মারা গেছে ১০৭ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com