বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
আট বউ নিয়ে প্রকাশ্যে মোশাররফ করিম

আট বউ নিয়ে প্রকাশ্যে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক:: ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য সিরিজ নির্মাণ করছেন দেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। সিরিজের নাম ‘বোহেমিয়ান ঘোড়া’। এতে প্রধান চরিত্রে ট্রাকচালক আব্বাস চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মোশাররফ করিম।

যিনি একজন দুর্দান্ত প্রেমিক হৃদয়ের মানুষ। দেশের সাত জেলায় সাত সংসার তার। করতে চান আটটি বিয়ে। তখনই বাধে ঝামেলা।

এবার জানা গেল এই সিরিজে তার আট বউয়ের চরিত্রে কে কে অভিনয় করছেন।

সিরিজটিতে তার বউয়ের ভূমিকায় অভিনয় করছেন সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রুনা খান, মৌসুমি হামিদ, ফারহানা হামিদ, জুই করিম ও অদিতি বৃষ্টি। যাদের একটি ছবি প্রকাশ করা হয়েছে রবিবার। পোস্টারে সাত বউয়ের সঙ্গে আছেন অভিনেতা মোশাররফ করিম।

কমেডির এই গল্পে মোশাররফ করিমের চরিত্রের নাম ‘আব্বাস’। তাকে ঘিরে এগিয়ে যাবে সিরিজের গল্প।

এর আগে অমিতাভ সিরিজ ‘ঢাকা মেট্রো’ বানিয়ে প্রশংসা পেয়েছিলেন এই। এটি ছিল একটি রাস্তার গল্প। এবার আবারও এমনই একটি গল্প নিয়ে আসছেন এ নির্মাতা। ঘোষণাটি আশার পর দর্শকদেরও আগ্রহ বেড়েছে সিরিজটি নিয়ে। তবে এটি মুক্তির তারিখ এখনো নির্ধারিত হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com