বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
এগিয়ে থেকেও জয় হাতছাড়া বাংলাদেশের

এগিয়ে থেকেও জয় হাতছাড়া বাংলাদেশের

অনলাইন ডেস্ক:: ভারত-পাকিস্তান যুদ্ধ চলছে। এই পরিস্থিতির মধ্যে ভারতে আইপিএল ও পাকিস্তানে পিএসএল স্থগিত হয়েছে। কিন্তু উত্তেজনার মধ্যে ভারতের অরুণাচলে শুক্রবার থেকে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট। বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে।

ভারতের অরুণাচল প্রদেশের ইউপির গোল্ডেন জুবিলি স্টেডিয়াম কৃত্রিম টার্ফের। বল অতিরিক্ত বাউন্স করেছে। এতে বাংলাদেশের ফুটবলারদের বল নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। পাহাড়ি এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকেও বেশ উঁচুতে স্টেডিয়াম।

 

আরো পড়ুন: লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য!

 

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ দুই গোলের লিড নিয়েছিল। দ্বিতীয়ার্ধে মালদ্বীপ দুই গোল পরিশোধ করে। দুই দলই আর কোনো গোল করতে না পারায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ১১ মে বাংলাদেশের পরের ম্যাচ ভূটানের বিপক্ষে।

 

 

ম্যাচের ১৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন ফয়সাল। বিরতির আগে মিঠু চৌধুরীর ক্রস থেকে রিফাত কাজী হেডে ২-০ লিড এনে দেন।

বিরতির পর মালদ্বীপ ঘুরে দাঁড়ায়। ৫৭ মিনিটে ইব্রাহিম নাসেরের বা প্রান্তের ক্রসে বাংলাদেশের গোলরক্ষক মাহিন এগিয়ে আসেন। অন্য প্রান্তে প্লেসিংয়ে অনুফ আবদুল্লাহ গোল করেন। ১৬ মিনিট পর এহতান জাকি বক্সের সামনে থেকে জোরালো শটে স্কোরলাইনে সমতা আনেন।

ম্যাচের পর বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমরা প্রথমার্ধ ভালোই খেলেছিলাম। দ্বিতীয়ার্ধে এক পর্যায়ের মিডফিল্ডে সমস্যা হয়েছিল। সেখান থেকে আমরা এক গোল হজম করি। এরপরই আমাদের ছেলেদের মধ্যে সমঝোতার অভাব দেখা যায়। ২-১ হওয়ার পর মনসংযোগের কারণে পরবর্তীতে ম্যাচ থেকে আমরা বেরিয়ে যাই। পরের ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই জিতেতই হবে।’

সাফ অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দলে রয়েছেন দুই প্রবাসী ফুটবলার। দুই প্রবাসীকে কোচ ছোটন একাদশে রাখেননি। দ্বিতীয়ার্ধে আব্দুল কাদিরকে নামিয়েছিলেন। কাদিরকে নামালেও আবার বেশিক্ষণ মাঠে রাখেননি। এক যুগ নারী ফুটবলে কোচিং করানো ছোটনের পুরুষ ফুটবলে সাফের অভিষেক খুব সুখকর হয়নি। দুই গোলে এগিয়ে থেকেও বাংলাদেশকে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com