বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক! ত্রাণ মন্ত্রীর মুখোমুখি জেলা বিএনপি: পুনর্বাসন কেন্দ্র রংপুরে রাখতে প্রধানমন্ত্রীর টেবিলে চিঠি! স্বামী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মেঘমুক্ত আকাশে তেঁতুলিয়া থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা পাটগ্রাম সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৬১ বিজিবি তৎপর
পাটগ্রাম সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৬১ বিজিবি তৎপর

পাটগ্রাম সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৬১ বিজিবি তৎপর

খাজা রাশেদ,লালমনিরহাট।। আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, এবং সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, নিরাপত্তামূলক তৎপরতা জোরদার করেছে, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। এর অংশ হিসেবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহিনুল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর)  রাত ৮টায় ধবলগুড়ি ধরলা বিওপি ও খারিজা বিওপির আওতাধীন, পূজামণ্ডপ দুটি পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট  বিওপির ক্যাম্প কমান্ডাররা তাঁর সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপের দায়িত্বরত ব্যক্তিবর্গ  ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার সার্বিক পরিস্থিতি, এবং দুর্গাপূজা উদ্‌যাপন ঘিরে নিরাপত্তাব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন বিজিবির অধিনায়ক। এ সময় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের পরিবেশ বজায় রাখা, এবং  অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার বিষয়টি গুরুত্ব পায়।


সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিশেষ নজরদারি জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি। পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

এদিকে, পূজামণ্ডপ পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন বিজিবির অধিনায়ক। এতে পূজা উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি ও বিজিবির কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।

সীমান্তবর্তী পাটগ্রামে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে, নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ তৎপরতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com